জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম মুরাদকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের স্বাক্ষরিত অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘শেখ মো. আমিরুল ইসলাম অফিসার ইনচার্জ, পূবাইল থানা হিসেবে না রেখে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত থাকবেন। তিনি তার দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট হস্তান্তর করে ২৮ অক্টোবরের মধ্যে জিএমপি হেডকোয়ার্টার্সে রিপোর্ট করবেন।

২০ অক্টোবর পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শামীম মৃধা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ওসি আমিরুল ইসলাম ডা. শফিকুর রহমানের একটি বক্তব্যের ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন যে—‘জামায়াতের লোকেরা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা তা গণভোটে নির্ধারণ হওয়া উচিত।’

এ অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করলে জামায়াতের পক্ষ থেকে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জাহিদুল হাসান সংবাদে বলেন, অভিযোগ পেয়ে একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago