ডেঙ্গুতে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালঃ দাফন সম্পন্ন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকালে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ত্বকীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার এক পর্যায়ে তাকে আইসিইউতে ও পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। তার মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন সহ শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ডালপা এলাকার মাওলানা বদিউল আলমের সন্তান সাইফুর রহমান ত্বকী। তিনি মারকাযুত তাহফিজ ঢাকা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন এবং এই প্রতিষ্ঠান থেকে একাধিকবার কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি মাদরাসায় কিতাব বিভাগে পড়াশোনা করছিলেন।

হাফেজ সাইফুর রহমান ত্বকী বিশ্বের একাধিক দেশে কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন। ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকী। পরবর্তী সময়ে কুয়েত ও বাহরাইনেও তিনি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।

এ ছাড়াও তিনি এনটিভির জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান ‘কুরআনের আলো’সহ দেশের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায়ও বিজয়ী হয়েছেন। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি অর্জন করেন অসামান্য সাফল্য।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকী। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। ছেলের সাফল্যে গর্বিত এ বাবা আজ শোকে ভেঙে পড়েছেন।

মঙ্গলবার বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবং বাদ এশা ডালপা এলাকায় দুটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাফেজ সাইফুর রহমান ত্বকীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব, মুফতি ইমরানুল বারী সিরাজী সহ বিভিন্ন সংগঠনের নেতা ও আলেমরা।

কুমিল্লা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

31 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago