নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে দেশে কোনো রাজনীতি চলবে না : রাকসু ভিপি জাহিদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহ সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির প্যানেলের জয় অত্যন্ত আনন্দের। নির্বাচিত হয়েছেন হিজাব-নিকাব পরা বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরাও। তিনি জানান, নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না, সেটি সবাই বুঝে গেছেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী এলাকায় গ্রামবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভিপি জাহিদ আরও বলেন, “যদি কেউ নারী শিক্ষার্থীদের কটাক্ষের চেষ্টা করে, ছাত্রসমাজ সবাই মিলে তা রুখে দাঁড়াবে। আশা করি ভবিষ্যতে হিজাব-নিকাব নিয়ে আর কোনো কটাক্ষ হবে না। দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মতপ্রকাশের সুযোগ রয়েছে, কিন্তু কাউকে কটাক্ষ করা উচিত নয়। এছাড়া আমরা নিশ্চিত করব যে দেশের কোনো ধরনের অপসংস্কৃতি থাকবে না।” তিনি আরও শোক প্রকাশ করেন, “আমরা সবাই শপথ গ্রহণ করেছি, তবে সায়মা নামে এক বোনের মৃত্যু আমাদের মর্মাহত করেছে।”

এলাকাবাসীর উদ্দেশ্যে জাহিদ বলেন, “আজ আমাকে এভাবে সংবর্ধনা দেওয়ায় আমি অত্যন্ত খুশি। আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করব। জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।”

৩৫ বছর পর ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাকসু নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতে ছাত্রশিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ জয়লাভ করে। ভিপি পদে লড়েছিলেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ। গত রোববার শপথ গ্রহণের পর আজ তিনি নিজ বাড়িতে আসেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের জামায়েত নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

1 hour ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago