যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে আনন্দ র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার সকালে কলেজ মোড় থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে ফিরে আসে ।
র‌্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে।
বাদ্যযন্ত্রের তালে তালে উৎসব মুখর হয়ে উঠে আনন্দ র‌্যালি। র‌্যালি শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন,
উপজেলা যুবদলের আহবায়ক – নুরজামাল হক, সদস্য সচিব – আতিকুর রহমান লেবু,
পৌর যুবদলের আহবায়ক – হাফিজুর রহমান, সদস্য সচিব – নুরজামাল সহ আরও উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি – নুরনবী দুলাল,
সাবেক সাধারণ সম্পাদক
আল-আমীন হক,পৌর বিএনপির সদস্য সচিব – আজিজুল হক, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হক, পৌর কৃষক দলের সদস্য সচিব – আদম আলী প্রমুখ ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপি গণমানুষের পক্ষের দল। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে সব সময়। তাই যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তারা বলেন, জনগণের জন্য কাজ করতে হবে।এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দল যাকেই ধানের শীষের প্রতীক দেন, তার হয়েই ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা ।

পথসভার শেষে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
পথসভা শেষে নেতাকর্মীদেরকে মিষ্টিমুখ করানো হয়।

আবু হাসান আনছারী, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

46 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

1 hour ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago