হবিগঞ্জ সদর হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশের পর র‍্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এর একটি বিশেষ দল দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ) সকাল ১১টার দিকে কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যরা হাসপাতাল এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ৯ জন দালালকে আটক করে।
আটককৃতরা হলেন -বানিয়াচং উপজেলার কান্দিপাড়া গ্রামের প্রশন্ন দাসের পুত্র অশিত দাস (৪০), সদর উপজেলার পৈল গ্রামের আরজ আলীর পুত্র রমিজ আলী রনি (২৭), হবিগঞ্জ শহরের অনন্তপুর গ্রামের আইদর শাহের পুত্র মোঃ কামাল শাহ (২৫), সদর উপজেলার আনন্দপুর গ্রামের আকল আলীর পুত্র আসাদুজ্জামান রিপন (৪৩), সুনামগঞ্জ জেলার হাতিয়া গ্রামের হরুফ মিয়ার পুত্র কাউছার মিয়া (৩০), বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মজর আলীর পুত্র বিলু মিয়া (৪২),  চুনারুঘাট উপজেলার ফুলগাঁও গ্রামের বেলাল মিয়ার পুত্র আব্দুল খালেক মিয়া (২৭)। (অন্য দুইজনের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।)
র‍্যাবের কোম্পানি কমান্ডার শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে সদর হাসপাতাল এলাকায় দালাল চক্র সক্রিয় ছিল। এদের খপ্পরে পড়ে অনেক রোগী ও তাদের স্বজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বিষয়টি নজরে আসার পর র‍্যাব অভিযান চালায়। তিনি আরও বলেন, হাসপাতালের কিছু অসাধু ব্যক্তি ও তাদের আত্মীয়দের সহযোগিতায় বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও ফার্মেসি দালালদের মাধ্যমে রোগী ভাগাভাগি করে নিচ্ছিল। এসব দালাল প্রতিদিন রোগীদের ক্লিনিকে পরীক্ষা ও চিকিৎসার নামে নিয়ে গিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল। এমনকি ওষুধ কেনার ক্ষেত্রেও তারা নির্দিষ্ট ফার্মেসিতে পাঠিয়ে কমিশন পেত।
র‍্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, “দালালচক্র যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান থাকবে।”
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) মোঃ মহসীন মিয়া আটক ৯ দালালকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম শাহাবুদ্দিন শাহীন জানান, র‍্যাব আটককৃতদের থানায় সোপর্দ করলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago