রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে প্রাইভেটকারের মতো আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

অ্যাম্বুলেন্সকে প্রাইভেটকারের মতো আয়করের আওতায় না আনার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের পাবলিক হেলথ মোড়ে, রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করে রাজবাড়ী অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা অংশ নেন। এতে বক্তব্য দেন অ্যাম্বুলেন্স মালিক মনসুর আলী, ইউসুফ শেখ, মো. রমজান আলী, আব্বাস আলী প্রমুখ।
বক্তারা বলেন, “অ্যাম্বুলেন্স একটি সেবামূলক যানবাহন। এটি দিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করা হয়, ব্যবসা নয়। অথচ এটিকে প্রাইভেটকারের মতো আয়করের আওতায় আনা সম্পূর্ণ অযৌক্তিক।”
তারা আরও বলেন, অ্যাম্বুলেন্সকে জরুরি সেবা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং এজন্য বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান করতে হবে। সেইসঙ্গে, বাণিজ্যিক রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ট্রাফিক মামলা দেওয়া বন্ধের দাবি জানান তারা।
বক্তারা অভিযোগ করেন, অনেক সময় রোগী বাঁচাতে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে তাদের জরিমানা দিতে হয়। তাই রাস্তায় অযৌক্তিক জরিমানা আরোপ বন্ধ এবং ফেরিতে অ্যাম্বুলেন্স চলাচলে টোল ফ্রি সুবিধা দেওয়ারও দাবি জানান তারা।
বক্তারা সতর্ক করে বলেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবিগুলো না মানা হলে “মার্চ ফর যমুনা” কর্মসূচি ঘোষণা করা হবে।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago