রাণীনগরে সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রতারণা এবং মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে ঢাকা থেকে একজন এবং উপজেলার চককুতুব এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,অর্থ আত্মসাৎ ও প্রতারনা মামলায় রাণীনগর উজেলার মালশন গ্রামের আব্দুর রহিমের ছেলে সাগর হোসেন (২৪) কে সাজাপ্রদান করেন আদালত। এর পর থেকে সাগর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দেশের রাজধানী ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার চককুতুব এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের গহের আলীর ছেলে মামুন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মামুন মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago