পবিপ্রবিতে ভুয়া সনদ, ঘুষ আর পদোন্নতিঃ দুদকের অভিযানে নথিপত্র জব্দ

নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের পটুয়াখালী জেলা সমন্বিত দপ্তরের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও প্রশাসনিক অফিসে এ অভিযান চালায়।

সূত্রে জানা যায়, প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ, মো. কবির শিকদার এবং সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সাকিবুল হাসান ফারুক খানের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। এ সময় দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেন এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, আজ আমরা সরাসরি তদন্তে আসি এবং এখানে এসে দেখি কিছু অসঙ্গতি রয়েছে। অভিযোগ অনুযায়ী কিছু কর্মকর্তা নিয়মবিধি লঙ্ঘন করে পদোন্নতি পেয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। কিছু সনদ যাচাইয়েরও প্রয়োজন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, তারা যে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট জমা দিয়েছেন, সেগুলো বৈধ কিনা তা যাচাই করতে কিছুটা সময় লাগবে। যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একাংশ দুদকের এই পদক্ষেপকে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago