আমতলীতে চাঁদা না পেয়ে স্কুল শিক্ষককে অপহরণ করে নির্যাতনঃ থানায় মামলা

বরগুনার আমতলীতে এক স্কুল শিক্ষককে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, পাশবিক নির্যাতন ও সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রফিকুল ইসলাম গত ২৬ অক্টোবর সকালে বিদ্যালয় হোস্টেল কক্ষ থেকে অপহরণের শিকার হন। স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রথমে তার ওপর এলোপাতাড়ি মারধর চালিয়ে তাকে মোটরসাইকেলে তুলে আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর যোপখালির একটি নির্জন ফলবাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তার দুই হাত পেছনে বেঁধে আরও নির্যাতন করা হয়।

এ সময় অপহরণকারীরা তার গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একইসঙ্গে তার মানিব্যাগ, সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম কার্ডসহ মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। পরবর্তীতে এটিএম কার্ড ব্যবহার করে তার অ্যাকাউন্ট থেকে ৮০ হাজার টাকা তুলেও নেয় সন্ত্রাসীরা।

জানা গেছে, শিক্ষক রফিকুল ইসলাম বিদ্যালয় হোস্টেলে অবস্থান করে পাঠদান করতেন। বিদ্যালয়ে ইংরেজি সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে স্থানীয় পশ্চিম চিলা আমিনীয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ মিজানুর রহমানের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সে বিরোধের জের ধরেই এ অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (২৮ অক্টোবর) আমতলী থানায় মোঃ মিজানুর রহমান (৩৬), মোঃ আবুল কালাম আজাদ ওরফে নয়া মিয়া (৩৮), মোঃ তোতা মিয়া, মোঃ সেলিম (৪৫)সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

26 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

36 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago