ব্র্যাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু: মতবিনিময় সভায় উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি), রংপুরের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের লক্ষ্যে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (২৮ অক্টোবর,২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক, পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য বলেন, “সকল শিক্ষার্থীর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে আলোচনা সাপেক্ষে নির্বাচনী দায়িত্ব বণ্টন, ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাইসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। শনিবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা করছি। সব ঠিক থাকলে এ বছরের মধ্যেই নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।”

প্রশাসনিক জটিলতা আছে কি না? সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রশাসনিক কোনো জটিলতা নেই। আমরা সবসময় এই ব্যাপারে পজেটিভ আছি। আগের প্রশাসনের সময়ে ছাত্রসংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ অর্থ আদায় করে আত্মসাতের অভিযোগ আমার নজরে আসে। এরপর আমি ছাত্রসংসদের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলে সেখানে অর্থ সংগ্রহের উদ্যোগ নিই। গত বছরের ২৮ অক্টোবর সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করি।”

এসময় তিনি আরও বলেন, “বেরোবি অতীতে যেমন চলেছে, তার পুনরাবৃত্তি যেন না হয়। আমরা চাই, সবাই ইতিবাচকভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো কারচুপির অভিযোগ যাতে না ওঠে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে। সবাইকে মনে রাখতে হবে, এটি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়। দেশের ৫২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথমবারের মতো বেরোবি ছাত্রসংসদের গেজেট হাতে পেয়েছে।”

উল্লেখ্য, গতকাল সোমবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির সম্মতিক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুমোদন করা হয়েছে।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

4 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

1 month ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

1 month ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago