৫দফা দাবি আদায়ে রাঙামাটিতে জামায়াতে ইসলামী’র নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত গণআন্দোলনের ৫ দফা দাবিতে রাঙামাটি জেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল চার ঘটিকায় রাঙামাটি পৌর শহরে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌর শাখা।

‎সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পৌরসভার আমীর মোঃ মাইনুদ্দিন এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মোঃ মানছুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ নুরুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি আবদুস সালাম, জেলা সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, এবং ইসলামী ছাত্রশিবির রাঙামাটি শহর সভাপতি মোঃ জালাল উদ্দীন।

‎এছাড়াও পৌরসভা শূরা ও কর্মপরিষদ সদস্য সাজ্জাদুল ইসলাম, আবদুর রাজ্জাক, জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে গণতন্ত্র, আইনের শাসন ও মৌলিক অধিকারকে ধ্বংস করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন,পূর্বের স্বৈরাচার সরকার নির্যাতন, নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির মাধ্যমে জনগণকে স্তব্ধ করে রেখেছিলেন।

‎তারা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের দাবিতে জামায়াতে ইসলামী সারাদেশে গণআন্দোলন চালিয়ে যাচ্ছে। বক্তারা পাঁচ দফা দাবিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
‎১। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
‎২। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
‎৩। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা।
‎৪। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
‎৫। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

‎বক্তারা বলেন, এই ৫ দফা বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামী বৃহত্তর আন্দোলনের ডাক দেবে এবং জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে।

মো: সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago