পদ স্থগিত সত্ত্বে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে এডঃ ফজলুর রহমান

তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপির দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ২৬ আগস্ট দল থেকে বিষয়টি জানানো হয়। অথচ সেই স্থগিতাদেশ প্রত্যাহারের আগেই বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে ডাক পেলেন ফজলুর রহমান।

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন ফজলুর রহমান।

বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) একটি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফজলুর রহমান। তবে পদ স্থগিত হওয়া সত্ত্বেও বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

উল্লেখ্য, পদ স্থগিতের আগে ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি। নোটিশের লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন, যা বিবেচনায় নিয়ে আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়। পরে তিনি নোটিশের জবাব দিলেও তা দলীয় হাইকমান্ডকে সন্তুষ্ট করতে পারেনি। ফলস্বরূপ, অ্যাডভোকেট ফজলুর রহমানের সব দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago