বগুড়ায় পৃথক অভিযানে ইয়াবা গাঁজা হেরোইনসহ গ্রেপ্তার ৫

বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩ কেজি গাঁজা, ৬০০ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) জেলার শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।আডিবি পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে শিবগঞ্জ উপজেলার মেদেনীপাড়ায় অভিযান চালিয়ে পবিত্র রায় (২৫) নামের একজনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।বএর আগে সকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. কাজিম উদ্দিন (৪৩) নামের এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। রাতে দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার পর্যটন মোটেল এলাকার সামনে অভিযান চালিয়ে মো. আব্দুল হক (৪৮) নামের একজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আর সকাল সাড়ে সাতটার দিকে শেরপুর উপজেলার উলিপুর এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তি মো. আলামিন কবির (৩৫) ও মো. আকবর আলী (৫৫) কে ৭ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিবগঞ্জ, সদর, শাজাহানপুর ও শেরপুর থানায় পৃথক মামলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান মাদকবিরোধী অভিযানে নিয়মিতভাবে কাজ করছে ডিবি পুলিশ। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago