তিন বছরেও মেলেনি রংপুরের গঙ্গাচড়ার ২৯ শিক্ষার্থীর বৃত্তির টাকা

রংপুরের গঙ্গাচড়ার প্রাথমিক বৃত্তির টাকা থেকে বঞ্চিত ২৯ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত হয়েও গত তিন বছরে বৃত্তির টাকা না পাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হতাশা ও উদ্বেগ কাজ করছে।

‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৩৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। এরমধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৭৬ জন ও সাধারণ গ্রেডে ৬১ জন।

‎তথ্য অনুযায়ী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। বর্তমান তারা অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত। বৃত্তি প্রাপ্তির তিন বছর পূর্তি হতে আর কয়েকদিন বাকি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এখন পর্যন্ত বৃত্তির অর্থ হাতে পায়নি উপজেলার ২৯ জন শিক্ষার্থী।

‎এরমধ্যে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের রয়েছে ৯ জন, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২ জন, বড়বিল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ২ জন, চেংমারী মাদ্রাইন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২ জন, খয়েলা গঞ্জিপুর স্কুল এন্ড কলেজের ২ জন, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, খলেয়া খাপরিখাল স্কুল ও কলেজের ৩ জন, আলমবিদিতর উচ্চ বিদ্যালয়ের ২ জন, গজঘন্টা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ জন, কচুয়া নোহালী বাগডহরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩ জন এবং মহিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ১ জন অধ্যায়ন রয়েছে।

‎এবছরের ডিসেম্বরের মধ্যে এই সমস্যার সুরাহা না হলে বৃত্তির অর্থ থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে তারা। তবে কেন বৃত্তির অর্থ থেকে বঞ্চিত হচ্ছে এ ব্যাপারে বিদ্যালয় ও সংশ্লিষ্ট অফিসে ঘুরে কোন সুরাহা পাননি বলে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

‎অনুসন্ধানে জানা যায়, পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরবরাহকৃত প্রবেশপত্রে আলাদাভাবে রয়েছে শিক্ষার্থীর আইডি নম্বর ও রোল নম্বর। তবে আইডি নম্বরের শেষ ৩টি ডিজিটে যুক্ত থাকতে হবে পরীক্ষার্থীর রোল নম্বর। কিন্তু অর্থ থেকে বঞ্চিত বৃত্তিপ্রাপ্তদের ক্ষেত্রে দেখা যায়, প্রবেশপত্র ও ফলাফল সিটে রোল ঠিক থাকলেও মিল নেই আইডি নম্বরের শেষ ডিজিটে। সেখানে ভুল নম্বর দেয়া। এর ফলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৃত্তি বিভাগের অনলাইন কোডের সাথে মিল না হওয়ায় টাকা পাচ্ছে না তারা।

‎গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাজিম রাহাত বলে, বৃত্তি পাওয়ার পর থেকে তিন বছর কেটে গেলেও কোনো টাকা পাইনি। এতে খুব কষ্ট লাগে। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা বলেন, ত্রুটিমুক্ত তথ্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছি আশা করা যায় এ বছরে বঞ্চিত শিক্ষার্থীরা তাদের অর্থ পেতে পারে।

‎বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ বলেন, এটি অত্যন্ত দু:খজনক বিষয়। এতদিন ধরে উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অর্থ হাতে পাবে।

‎রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অফিসিয়ালি জানালে আমি এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, বৃত্তির অর্থ থেকে বঞ্চিত শিক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago