ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

অদ্য ২৭ অক্টোবর ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উদ্যোগে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আক্তারুজ্জামান এর নেতৃত্বে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লঙ্ঘন করে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের অপরাধে ২টি বাস ও ১টি ট্রাকের চালকের বিরুদ্ধে মোট ৩টি মামলা করা হয়। এতে মোট ৩,০০০ (তিন হাজার) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দসৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ তামিম হাসান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।

এ সময় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাস ও ট্রাকে ‘শব্দদূষণ রোধে সচেতন হোন’ শীর্ষক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago