নৌকার ভোট এবার ধানের শীষ পাবেঃ ফরিদপুরে শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যারা ৫০ বছর ধরে নৌকায় ভোট দিয়ে আসছেন, তারাও গত ১৭ বছর নৌকায় ভোট দিতে পারেননি। তিনি বলেন, “আমরা যদি সেই ভোটারদের পাশে দাঁড়াই, তাহলে নৌকার ভোটও এবার ধানের শীষ পাবে।”

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ মারুফ শেখের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমাদের সভ্যভাবে রাজনীতি করতে হবে। আমরা যদি অপকর্মে জড়াই, তাহলে আমাদের সঙ্গে ফ্যাসিবাদের কোনো পার্থক্য থাকবে না। তাই আগে নিজেদের আত্মশুদ্ধি করতে হবে। সৎ থাকতে হবে এবং অন্যদেরও সৎ থাকতে উৎসাহ দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের দল—যারা গণতন্ত্রের জন্য সারাজীবন লড়েছেন। দেশের যত উন্নয়ন হয়েছে, তার বেশির ভাগই বিএনপির হাত ধরে। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দেশের মানুষ আর ভোটবঞ্চিত হোক, এটা আমরা চাই না।”
আওয়ামী লীগ সরকারের সময় হরতালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মারুফের স্মৃতিচারণ করে তিনি বলেন, “শহীদ মারুফের মতো ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। শহীদদের ত্যাগকে কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তার মতো সাহসী কর্মীকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ এবং যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।
ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

8 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

10 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

10 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

13 hours ago