চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন থেকে ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতে পালানোর সময় আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করতে আমাদের সহায়তা চেয়েছিল। এরপরই আজিজকে আমরা গ্রেপ্তার করি।’

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক থাকা আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা চালাচ্ছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে আজিজের বিরুদ্ধে। এরই মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত আসামি আজিজ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি। বর্তমানে মামলাটি তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রাকিব খান বলেন, ‘আমরা স্থানীয় থানা-পুলিশের সহায়তায় আজিজকে গ্রেপ্তার করেছি। চাঁদাবাজির একটি মামলায় সোমবার তাকে আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে তার রিমান্ড আবেদন করা হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরশাদ গ্রুপের তেজগাঁও গোডাউন থেকে বিপুল মালামাল লুট ও মোটা অঙ্কের চাঁদা তুলে আসছিলেন আজিজ ও তার সহযোগীরা। এ ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনকে আসামি করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে ডিবি।

এরশাদ গ্রুপের নারায়ণগঞ্জে রড তৈরির কারখানার মেশিনারিজ ও মালামাল লুটে জড়িত ছিলেন এই আজিজ। এ ঘটনায় তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা রয়েছে। এবি ব্যাংক থেকে ২০০ কোটি টাকা নিয়ে গড়ে তোলা কারখানা দখল নিতে এরশাদের গ্রুপের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়। পরে শামীম ওসমান, আজিজ ও তার সহযোগীরা কারখানাটিতে লুটপাট চালায়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago