দাবি আদায়ে উত্তপ্ত সচিবালয়

এক্সপ্রেস প্রতিবেদক
পাঁচ আগস্ট হাসিনার পতনের পর দেশে গঠন হয়েছে অন্তর্র্বতী সরকার। এরপর থেকে শুরু হয়েছে বিভিন্ন স্তরে সংস্কার। এরই মধ্যে বিভিন্ন দাবি নিয়ে সচিবালয় ঘেরাও এবং অভ্যন্তরে হয়েছে কয়েকদফা হট্টগোল। গত দুমাস আগে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিল অন্ত:মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সে সব দাবি পূরণ না হওয়ায় আজ (বুধবার) ফের সচিবালয়ে শান্তিপূর্ণ ‘করিডোর ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা এই আন্দোলন করছে। আন্দোলনকারীরা ৫দফা প্রস্তাবনা তুলে ধরেছেন, সেগুলো হচ্ছে—
১. সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সাংগঠনিক কাঠামো ও কর্মপরিধি দেশের অন্যান্য দপ্তর/সংস্থা থেকে ভিন্নতা রয়েছে। তাই সচিবালয়ে কর্মরতদের স্বতন্ত্র পদনাম থাকা আবশ্যক।
২. দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে (দপ্তর/সংস্থা, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে) প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদনামে পদ সৃজন/রূপান্তর করায় সচিবালয় কর্মরতদের পদনামে ভিন্নতা আনায়ন করা প্রয়োজন।
৩) বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ মাঠপ্রশাসনে পদায়িত হলে তাদের পদনাম ‘সহকারী কমিশনার’ এবং সচিবালয়ে পদায়িত হলে তাদের পদনাম ‘সহকারী সচিব’ হয়। একইভাবে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূতদের পদনাম মাঠপ্রশাসন, দপ্তর/সংস্থা হতে স্বতন্ত্র হওয়া আবশ্যক।
৪) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ‘বাংলাদেশ বাংক’ এ কর্মরতদের পদনাম অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে কর্মরতদের পদনাম ভিন্নতা রয়েছে। একইভাবে কেন্দ্রীয় প্রশাসন হিসেবে সচিবালয়ের পদনাম অন্যান্য প্রতিষ্ঠানের পদনামের সঙ্গে ভিন্নতা থাকা প্রয়োজন।
৫) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে সুপ্রীম কোর্ট এ কর্মরতদের পদনাম অন্যান্য নিম্ন আদালতে কর্মরতদের পদনাম ভিন্নতা রয়েছে। একইভাবে কেন্দ্রীয় প্রশাসন হিসেবে সচিবালয়ের পদনাম অন্যান্য প্রতিষ্ঠানের পদনামের সাথে ভিন্নতা থাকা প্রয়োজন।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

15 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

26 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago