যশোরে পাকা কলা ঘুষ নেওয়ায় কর্মকর্তাকে বদলি

কাজ করে দেওয়ার জন্য পাকা কলা ঘুষ নেওয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

যশোরে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ নির্দেশনা দেন। অবশ্য, অভিযোগকারী রুস্তম আলীর দাবি, তার কাছ থেকে পাকা কলা ছাড়াও দশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই কর্মকর্তা। এরপর আরও ছয় লাখ টাকা দাবি করেছিলেন। না দেওয়ায় জেলা পরিষদের জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন আলমগীর হোসেন।

এছাড়া যশোর সদরের ভায়না গ্রামের আরজিনা খাতুন অভিযোগ করেন, তার মেয়ে খাদিজা খাতুনের চাকরি দেবেন বলে যশোর সিভিল সার্জন অফিসের কর্মচারী সালমা খাতুন তিন লাখ টাকা নেন। এরপর তার মেয়ে খাদিজা খাতুনের নামে একটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন সালমা। কিন্তু তিনি এখন টাকা ফেরত চাইলেও দিচ্ছেন না, উল্টো হুমকি-ধামকি দিচ্ছেন। দুদক চেয়ারম্যান তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন ভুক্তভোগীকে। একইসাথে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সিভিল সার্জনকেও।

গণশুনানিতে ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, স্বাস্থ্য দপ্তর, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সওজ, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, বিএডিসি, যুব উন্নয়ন অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৩৭টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের বিরুদ্ধে অভিযোগসহ ৭৫টি অভিযোগ উত্থাপিত হয়।

এ সময় অভিযোগকারীরা বলেন, যশোর জেনারেল হাসপাতালে ওষুধ চুরি, নিম্নমানের খাবার সরবরাহ, ঠিকাদারি কাজে অনিয়ম, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, বিআরটিএ কার্যালয়ে ঘুষ ছাড়া কাজ না হওয়া—এসব দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছে।

গণশুনানিতে একাধিক ভুক্তভোগী তাদের নির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে উপস্থাপন করেন এবং সরাসরি দুদক চেয়ারম্যানের কাছে বক্তব্য রাখেন। এ সময় অনেকেই বলেন, স্থানীয়ভাবে অভিযোগ করেও প্রতিকার পাননি, তাই দুদকের এই গণশুনানি তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে মনে করছেন।

অভিযুক্ত দপ্তরগুলোর প্রতিনিধিরা পাল্টা বক্তব্যে নিজেদের নির্দোষ দাবি করেন। কেউ কেউ অভিযোগ খণ্ডনে বিভিন্ন নথি ও কাগজপত্র উপস্থাপন করেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানিতে উত্থাপিত সব অভিযোগ লিখিতভাবে সংরক্ষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব অভিযোগের সত্যতা মিলবে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুদকের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago