বেরোবিসাসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনঃক্যাম্পাস সাংবাদিকতায় গঠনমূলক ভূমিকার আহ্বান বেরোবি উপাচার্যের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার কাজ হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, সাংবাদিকদের উচিত হবে সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যাতে সমাজে আস্থা ও সচেতনতা গড়ে ওঠে।

আজ রবিবার (২৬ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ক্যাম্পাস সাংবাদিকতার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমি বেরোবিসাসের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাদের জন্য একটি নিজস্ব অফিস রুম বরাদ্দ দিয়েছি। একটি নিজস্ব কর্মক্ষেত্র তাদের পেশাগত দক্ষতা ও সাংগঠনিক ঐক্য বৃদ্ধিতে সহায়ক হবে । তিনি আরও বলেন, এক যুগ ধরে বেরোবিসাস বিশ্ববিদ্যালয়ের সাফল্য, গবেষণা, সংস্কৃতি ও শিক্ষার্থীদের অর্জন তুলে ধরে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।”

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নুর আলম সিদ্দিক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

এর আগে বেরোবিসাস এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি আনন্দ র‌্যালি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে বেরোবিসাসের নতুন সদস্যদের ফুল, ডায়েরি ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বেরোবিসাসের সদস্যদের মাঝে অনুসন্ধানী রিপোর্ট, বর্ষসেরা ফিচার, বর্ষ সেরা লাইভ ভিডিও এবং বর্ষসেরা ভিডিও জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago