পাবনায় ট্রাকচাপায় ভ্যানে থাকা দুই স্কুলশিক্ষার্থীসহ ৩জন নিহত

পাবনার সদরে বাঁশবোঝাই ট্রাকের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। রবিবার (২৬ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে পাবনার গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ওসি মুস্তাফিজুর রহমান।নিহতরা হলেন, আতাইকুলা থানার ধর্মগ্রামের আকরাম আলী (৫৬)। তিনি ভ্যানচালক।

অপর দুজন স্থানীয় ক্যাডেট কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী ও গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার শামসুল মোল্লার মেয়ে তাসনিয়া (১৩) ও পঞ্চমপুর গ্রামের আহমদ আলীর ছেলে নুর মোহাম্মদ তোহা (১৩)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল অটোভ্যানটি। এ সময় বাঁশবোঝাই একটি ট্রাক এসে দুর্ঘটনাস্থলে এলে আরেকটি অটোরিকশা সামনে আসে। সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই স্কুল শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।আরো দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, তিনজন নিহত হয়েছেন। আহত আরো দুই শিক্ষার্থী। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago