শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজ

আজ রোববার (২৬ অক্টোবর) শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী । ১৮৭৩ সালের আজকের দিনে বরিশালে তাঁর জন্ম। সকলের  কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে।
এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী।
ইংরেজি, গণিত, আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন। শিক্ষা বিস্তারে অবদান তাঁর অনন্য সাধারণ।
ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।
তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন।
ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন। নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন।
মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ।
এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার সকালে ঢাকায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,কোরআনখানি ও দোয়া মাহফিল করা হবে।এ ছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে। রোববার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে  তাঁর প্রতিষ্ঠিত
চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা  একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন
বরিশাল প্রতিবেদক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

16 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago