দুমকী -লেবুখালী-বগা মহাসড়ক ও বাজারে হাতি দিয়ে চাঁদাবাজি ভয়, আতঙ্কে পথচারীরা

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, মহাসড়ক, বাজারে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন চালক, যাত্রী ও পথচারীরা। লেবুখালী-বগা আঞ্চলিক সড়কে চলন্ত বাস, ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা থামিয়ে হাতির সামনে টাকা না দিলে এগোতে পারছেন না কেউ। স্থানীয়দের অভিযোগ, হাতিকে টাকা না দিলে বা কম টাকা দিলে মাহুতরা খারাপ আচরণ করছে, এমনকি ভয়ভীতি দেখাচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন হাটুরে সাধারণ মানুষ ও চালকরা। সনিবার লেবুখালী-বগা মহাসড়কে দেখা যায়, একটি বড় হাতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সড়কের উভয় দিক থেকে আসা যানবাহনগুলো থামিয়ে তার মাহুত, কিশোর সুমন, জোর করে টাকা নিচ্ছে। সুমন জানায়, তার বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায় এবং বাবার নাম শামসুর রহমান। এ পর্যন্ত কত টাকা পেয়েছ?’ এমন প্রশ্নে সুমন হাতের ব্যাগ দেখিয়ে হেসে বলে, এই যে স্যার। হাতির মালিকের নাম জিজ্ঞেস করলে বলে, ‘লক্ষ্মণ দাসের সার্কাসের হাতি। এদিকে স্থানীয় দোকানিরাও বলছেন, শুধু গাড়িচালকরাই নন, রাস্তার পাশের দোকানগুলো থেকেও হাতি দিয়ে টাকা আদায় করা হচ্ছে। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা বাড়িয়ে মহাসড়ক থেকে এসব অবৈধ চাঁদাবাজি বন্ধ করা হোক।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago