হবিগঞ্জের এক অসহায় কিডনি রোগীর বাঁচার আকুতিঃ মানবিক ব্যক্তি ও দানশীল প্রতিষ্ঠানের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা

দরিদ্র পরিবারের শিশু সন্তান আরিফ মিয়া(১০)।  বেশ কিছুদিন হল কিডনি রোগে আক্রান্ত হয়েছেন ।  ১টি কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে তার। ইতিমধ্যে চিকিৎসাসেবা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছে তার পরিবার। এখন কিডনি প্রতিস্থাপন করতে দরকার ১০-১২ লাখ টাকা। এত টাকা জোগাড় করার সামর্থ্য নেই তার পরিবারের। তাই বাঁচার আকুতি জানিয়ে দেশের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চাচ্ছেন তারা বাবা ।
কিডনি রোগে আক্রান্ত এ শিশুর বাড়ি হবিগঞ্জ  জেলার বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের তুঙ্গেশ্বর গ্রামে। সে ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।
আরিফ মিয়া স্থানীয় মহাশয়ের বাজার তাহফিজুল কোরআন আজিজুননেচ্ছা হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্র। ছোট্ট এই শিশুটি একসময় পবিত্র কুরআনের হাফেজ হওয়ার স্বপ্ন দেখতো। কিন্তু আজ তার শরীরের একটি কিডনি নষ্ট হয়ে  যাওয়ায় জীবন যেন মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে।
আরিফ মিয়ার মা একজন গৃহিণী আফিয়া আক্তার, বাবা আফজল মিয়া  একজন দিনমজুর, যিনি প্রতিদিনের সামান্য আয়ে কোনোমতে সংসার চালান। অসহায় এই পরিবার এখন দিশেহারা — কারণ উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তাদের সাধ্যের বাইরে। এ পর্যন্ত চিকিৎসা ব্যয়ে সব অর্থ শেষ করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
শারীরিক অবস্থা ধীরে ধীরে খুব খারাপের দিকে ধাবিত হচ্ছে।  তার মাসে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হয়। এ চিকিৎসাসেবা চালানো তার দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়।
অসহায় পিতা দিনমজুর আফজাল মিয়া বলেন, সন্তানের আর্তনাদ তাকে প্রতিদিনই কুরে কুরে খাচ্ছে। যে সন্তানের হাত ধরে এক দিন ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম, আজ তাকেই হারানোর শঙ্কা আছে। আমার এই ছেলেকে সুস্থ করতে দেশের মানবিক ব্যক্তি ও দানশীল প্রতিষ্ঠানের সাহায্য-সহযোগিতা প্রত্যাশা করছি।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago