বগুড়ায় রাস্তার মাঝখান থেকে প্রাচীর অপসারনের দাবীতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

বগুড়ায় গুরুত্বপূর্ণ রাস্তার মাঝখান থেকে  প্রাচীর অপসারন দাবীতে  মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন  এলরাকাবাসী।  শনিবার সকালে বগুড়া পৌর সভার  ১৪ নং ওয়ার্ডের  বগুড়া- রংপুর মহাসড়কের ৪ (লেন মহাসড়ক) পুরান বগুড়া এলাকায় এই কর্মসূচী পালিত হয়। এলাকাবাসী হুঁশিয়ারী উচ্চারন করেন ,  আগামী ৭দিনের মধ্যে প্রাচীর অপরন না করলে কঠোর কর্মসূচী দেয়া হবে। মানববন্ধনে বক্তারা বলেন,  মহাসড়ক থেকে নর্থবেঙ্গল তেলের পাম্পের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তাটি প্রাচীর দিয়ে সরু করেছে তেলের পাম্প মালিক। ফলে প্রতিদিন চলাচলে দূর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। এ ছাড়া ওই এলাকায় কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে  ফায়ার সার্ভিসের গাড়ী যেতে পারে না। আমরা পাম্প মালিকের নিকট বার বার অপসারনের দাবী করলেও কর্ণপাত করছে না। তাই ৭ দিনের মধ্যে প্রাচীর অপসারন করতে হবে। নইলে আরো কঠোর কর্মসূচী পালনে বাধ্য হবো। স্থানীয় পুরান বগুড়া হিন্দু পাড়া, ইসলাম নগর, জান্নাত নগর, এরশাদ নগর ও ছিলিমপুরবাসীর অয়োজনে  অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সমাজসেবক  আবুল কাশেমের পরিচালনায় বক্তব্য দেন স্থানীয় হাফেজিয়া মাদরাসার প্রধান মাওলানা আব্দুল মতিন, বিজন কুমার মন্ডল,  শফিকুল  ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, যুব নেতা সেলিম মোল্লা, জালাল উদ্দিন, গৌতম  কুমার, বিজয় কুমার , নয়ন প্রমুখ।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago