পুঠিয়ার মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জে গ্রেফতার

‌র‌্যাব-১২, সিরাজগঞ্জের কমান্ডারের দিকনির্দেশনায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র‌্যাব জানায়, ২৩ অক্টোবর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে “সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে দক্ষিণ পার্শ্বে রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে” এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামির কাছ থেকে মাদকদ্রব্য হেরোইন, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন— মো. লালন (২৭), পিতা মৃত বাবু, গ্রাম-চক জামিরা, ডাকঘর-জামিরা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীর এলাকায় বসবাস করে । মাদক ব্যবসা ছিল তার পেশা ।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি বাসযোগে হেরোইন বহন করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ আশপাশ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মো: গোলাম কিবরিয়া রাজশাহী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

10 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago