বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দঃ তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে। তিনি আরও বলেন, সামাজিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

মেধামূল্যায়ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও তাদের প্রশ্নের উত্তর দিয়ে তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যে যে বিষয়ে ভালো তাদেরকে সে বিষয়ে পারদর্শী করে তোলা। যে হাদীসে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে কেরাতে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে অংকে ভালো তাকে বের করে নিয়ে আসা।

তিনি বলেন, এরকম প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বিএনপি। পাশাপাশি সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্য দলটির।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে নিরাপদ রাষ্ট্র ও নিরাপদ ক্যাম্পাস গড়তে বিএনপি ইতোমধ্যেই জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছে।

এর অংশ হিসেবেই দেশের প্রচলিত শিক্ষা কারকিুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করতে শিক্ষাবিদদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে যারা এই কাজকে ইতিমধ্যে অনেক দূরে নিয়ে গেছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

5 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

7 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

8 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

10 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

10 hours ago