আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটলে জাতি আমাদের ক্ষমা করবে না: সালাহউদ্দিন

সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাব। আমাদের বিভেদের কারণে প্রত্যাবর্তন ঘটলে এ জাতি আমাদের ক্ষমা করবে না বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ , শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘অতীতের ওপর ভিত্তি করে সামনে আগাবো আমরা। আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্র রেখে যেতে হবে। আশা করি সামনের দিনে আমাদের মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এক থেকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঠেকাব। আমাদের বিভেদের কারণ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে এই জাতি আমাদের ক্ষমা করবে না।’

একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমল থেকে নয়া দিগন্ত সংগ্রাম করে গেছে। তারা অনেকভাবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে অবদান রেখেছেন। বিগত ফ্যাসিস্টের আমলে ৬০ লাখ কর্মীকে মিথ্যা মামলা, ২০ হাজার কর্মীকে খুন করা হয়েছে, গুম হয়েছেন অনেকে। বাকশাল প্রতিষ্ঠার পর থেকেই গণমাধ্যমের ওপর অনেক অত্যাচার চালানো হয়েছে। সেই বাকশাল বিলুপ্তির পর জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেন। সংস্কারের শুরুটা হয় তাঁর আমল থেকেই।’

নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘নির্বাচনের ঘোষণা হয়েছে। আশা করছি এর মধ্যে সংস্কারের বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের উত্তরণ ঘটবে। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাই।’

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago