বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা’র উদ্যোগে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেক্টরে স্থানীয় নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতের সেবার মান উন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২ টায় হোটেল বে অব বেঙ্গলে এ সভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মনির হোসেন কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসিজি গঠন সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক এর পরিবেশ বিষয়ক উপকমিটির আহবায়ক হাজী মো: হারুনর রশীদ।

সভায় টিআইবি ও সনাক এর পরিচিতি এবং এসিজি’র কার্যক্রম ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মো: নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর-সিই, টিআইবি,বরগুনা সনাক।

সভায় স্থানীয় নাগরিকদের সমন্বয়ে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১১ সদস্য বিশিষ্ট এসিজি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যগণ হলেন, শাহানাজ পারভীন, রিপন মালী, মোঃ সাইদুল ইসলাম নাঈম, মোঃ নুরুল হুদা খান শুভ, মোসাঃ খাদিজা, জহিরুল ইসলাম, মোঃ মুসফিক সালেহীন, লাকুম, তৃষ্ণা রানী, আরতি রায় ও মো: রাকিবুল ইসলাম রাব্বি।

উপস্থিত এসিজি সদস্যগণ পারস্পরিক আলোচনার ভিত্তিতে পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খাতে এসিজি’র সমন্বয়ক হিসেবে সাইদুর রহমান নাঈম, এবং সহ-সমন্বয়ক হিসেবে আরতী রায় ও রিপন মালি এর নাম প্রস্তাব করেন। পরিবেশ বিষয়ক বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রিক এসিজি’র সমন্বয়ক সাইদুর রহমান নাঈম, এবং সহ-সমন্বয়ক হিসেবে আরতী রায় ও রিপন মালিকে নির্বাচিত করা হয়।

কমিটি গঠন শেষে উপস্থিত সদস্যবৃন্দরা তাদের নিজ নিজ অভিব্যাক্তি ব্যক্ত করেন। নির্বাচিত এসিজি সদস্যগণ স্বেচ্ছায় দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান সনাক সভাপতি মনির হোসেন কামাল। এসিজি গ্রুপ গঠন সভায় সনাক সভাপতি মনির হোসেন কামাল নব গঠিত কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে কমিটি গঠন সভার সমাপ্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মো: নাজমুল হোসেন খান, এরিয়া কোঅর্ডিনেটর-সিই, টিআইবি,বরগুনা সনাক ।

মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

19 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago