কাউনিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারি করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারি করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য কুর্শা ইউনিয়নের রাসনা বেগম বলেন। তিনি ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত-আনছার আলীর উত্তরাধিকার। বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীয় কয়েকটি দাগে ১ একর ২১ শতাংশ এবং ২৪ শতাংশ মিলে মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালীরা নামজারি করে নেন। সেই নামজারি বাতিলের জন্য গত মার্চের ৮ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তরে একটি আবেদন করি। ১০ই মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভূমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

রাসনা বেগম বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর আমাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারি বাতিলের কোনো প্রতিবেদন দিচ্ছেন না।

সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের এমন আচরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত ২০ অক্টোবর জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আম্বিয়া বেগম ও আনিছা বেগম প্রমুখ।

রংপুর প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago