ডাকসু নিয়ে এতটা কল্পনাও করিনি: মানিকগঞ্জে ডাকসুর জিএস এস এম ফরহাদ

মানিকগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বিষয়ে বলেন, ডাকসু নিয়ে আমরা আগে বড় স্বপ্ন দেখতে পারিনি। নানা কারণে আমরা পাবলিকলি কথাও বলতে পারিনি। আমরা বড় কোনো ইভেন্ট আয়োজন করতে পারিনি। পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ডাকসুতে অসম্ভব লেভেলের ভালো হয়েছে, যা আমরা নিজেরাও এতটা কল্পনা করিনি।

শনিবার সকালে মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেকদের নিয়ে প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমার কাছে মনে হয়েছে ৫ তারিখের পর থেকে মানুষ আমাদের জানতে চায়। আমরা আসলে কেমন। ডাকসুতে আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম ডোর টু ডোর যাব। বিশ্ববিদ্যালয়ে এমন কোনো রুম ছিল না যেখানে আমাদের মেসেজ পৌঁছায়নি। আমাদের নারী প্রার্থীরাও রুম টু রুম গেছে। এ কারণে আমাদের এই ফলাফল।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুর পরপরই এস এম ফরহাদ তার বক্তব্য প্রদান করে আরেকটি প্রোগ্রামের উদ্দেশ্যে তিনি রওনা দেন।

পরে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন। বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে মনোনীত মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী ডা: আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। এ সময় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

19 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago