ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম উদ্দিন আকন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত)।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েম আকন মোটরসাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহিদুলের মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এসময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস পেছনের অংশে ধাক্কা দেয়। এতে নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যায়। কর্দমাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে নাসিম আকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম প্রমুখ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…