মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লিখন সরদার কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশ দলের ওপর তিনি ও তার সহযোগীরা আকস্মিক হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লিখন সরদারকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…