২২ দিনের নিষেধাজ্ঞা শেষ: আজ থেকে ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি জেলেদের

ইলিশের রাজ্যখ্যাত লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের মেঘনায় জাটকা ও মা-ইলিশ রক্ষায় জারি থাকা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গেই আবারও ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের জেলেরা।

এর আগে গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ সময় অধিকাংশ জেলে মাছ ধরা বন্ধ রাখলেও, রামগতি উপজেলার বয়ারচর ব্রীজঘাট, রামগতি বাজার ঘাট ও গাবতলী ঘাটসহ মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে গোপনে ইলিশ শিকারের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও নৌ পুলিশের সহায়তায় মাছ ধরার ঘটনাও শোনা গেছে বলে অভিযোগ রয়েছে।

নিষেধাজ্ঞা শেষের অপেক্ষায় এখন উৎসবমুখর পরিবেশ জেলেপল্লীগুলোতে। রামগতি ও কমলনগরের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে, জেলেরা জাল মেরামত, নৌকা সংস্কার এবং মাছের আড়ত পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। রাত পেরোলেই তারা নামবেন মেঘনার ঢেউয়ে ভাগ্য অন্বেষণে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ৯৮ জন এবং রামগতিতে ২০ হাজার ৩৬০ জন। দুই উপজেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছেন ৩৪ হাজার ৪৫৮ জন।

আলেকজান্ডার মাছঘাটের জেলে রবিউল মাঝি বলেন,

> “অন্যবারের তুলনায় এবারের নিষেধাজ্ঞা ছিল কিছুটা দুর্বল। অনেকেই গোপনে নদীতে মা-ইলিশ শিকার করেছে। আমরা যারা নিয়ম মেনে বসে ছিলাম, তারা এনজিও বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সংসার চালিয়েছি।”

 

বিবিরহাট উছখালী ঘাটের জেলে মফিজ মাঝি জানান,

> “এই ২২ দিন অনেক কষ্ট গেছে। সরকার যে চাল দেয়, তা দিয়ে ৯ জনের সংসার চলে না। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন মনে হচ্ছে, আবার বাঁচব।”

 

লুধুয়া মাছঘাটের জেলে নিজাম উদ্দিন বলেন,

> “আমার তিনটা ছোট বাচ্চা, স্ত্রী আর মা সবাই আমার আয়ের ওপর নির্ভরশীল। ২২ দিন এনজিও থেকে ২০ হাজার টাকা ঋণ নিয়ে সংসার চালিয়েছি। এখন নদীতে গিয়ে সেই ঋণ শোধ করব, সংসারও চালাতে হবে।”

 

মৎস্য অফিস সূত্রে জানা যায়, রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করা হয়েছিল।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা এবং রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরব-উজ জামান জানান,

> “২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হয়েছে। মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়েছে।”

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago