বগুড়া আদমদীঘিতে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃংখলা কমিটি, সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবা (২২ অক্টোবর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন. সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, প্রাণিসম্পদ অফিসার বেনজীর আহমেদ, সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, ওসি তদন্ত শহিদুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শিউলি বেগম, বীর মুক্তিযোদ্ধা মহাতাব আলী মাস্টার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার প্রমুখ। সভায় মাদক ও চুরি রোধকল্পে যৌথবাহিনীর অভিযান, নাশকতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সে দিকে সচেতন থাকাসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা, প্রস্তাবনা ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নেয়া হয়।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago