বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়া কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তুর্কমেনিস্তানে বিপক্ষে ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। এরপরও বৃটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন।ফিফা র্যাংকিংয়ে তুর্কমেনিস্তানের অবস্থান ১৪১। গত ম্যাচে তারা ২-১ গোলে বাহরাইনের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে ছিল। ইনজুরি সময় বাহরাইন গোল করে তুর্কমেনিস্তানকে জয় বঞ্চিত করে এবং বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়।
গত দুই ম্যাচের মতো বাংলাদেশের গোলপোস্ট অক্ষত রাখার দায়িত্ব দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ঋতুপর্ণা চাকমার। রক্ষণে অধিনায়ক আফিদার সঙ্গী শিউলি আজিম ও শামসুন্নাহার। মিডফিল্ডে বাংলাদেশের প্রাণ মনিকা চাকমা। তার সঙ্গে আছেন মারিয়া, কোহাতি ও স্বপ্না রাণী। ফরোয়ার্ড পজিশনে ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন ও শামসুন্নাহার।কাগজে-কলমে বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট। সাম্প্রতিক সময়ে জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া, মিয়ানমারের মতো দলকে হারিয়েছে যারা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে। এতে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারানোর প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।বাংলাদেশ একাদশ :রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…