ফরিদপুরে আলেম-ওলামাদের চাপে যাত্রাপালা বন্ধ করে দিলো নগরকান্দা উপজেলা প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় আলেম-ওলামাদের চাপের মুখে স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের উদ্যোগে আয়োজিত যাত্রাপালা বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেলে তালমা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সলেমান ফকির রসুলপুর বাজারে যাত্রাপালার আয়োজন করেন। তবে ওই যাত্রাপালায় অশ্লীল নৃত্য হতে পারে, এমন আশঙ্কায় ফুসে ওঠেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা।এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

পরে পরিস্থিতি অবনতির আশঙ্কায় সন্ধ্যায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন। একপর্যায় স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়।

ইউপি সদস্য মো. সলেমান ফকির বলেন, এলাকাবাসীর অনুরোধে আমি একটি গানের আয়োজন করেছিলাম। এখানে আমি কোনো দোষের কিছু দেখি না। হুজুররা গানের অনুষ্ঠানটিকে যাত্রাপালা হিসেবে প্রচার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই যাত্রাপালার আয়োজন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ ছিল।তাছাড়া এই ধরনের আয়োজন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছিল। পরে জেলা প্রশাসকের নির্দেশে অনুষ্ঠানটি বন্ধ করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago