জবি শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হ/ত্যাঃ তদন্ত ভিন্ন দিকে নিতে ত্রিভুজ প্রেমের গল্প সাজানো হচ্ছে: শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে হত্যার পেছনে প্রেমের সম্পর্ককে কারণ হিসেবে খুঁজে পেয়েছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতা বলেছেন, ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তদন্ত ভিন্ন দিকে নেওয়া হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দীন বলেন, জোবায়েদ এমন ছেলে নয়। ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে তাঁর চরিত্র হনন করা হয়েছে। তদন্তকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই, প্রকৃত খুনিদের বিচারের মুখোমুখি করা হোক। নিরাপরাধ কেউ যেন শাস্তি না পায়।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, মামলার এজাহারে ইন্ধনদাতা বর্ষার (শাবনাম বর্ষা) একটি বক্তব্য আছে। সে জোবায়েদের অবস্থান শনাক্ত করেছে এবং জোবায়েদের রুমমেটকে জানিয়েছে। এটা প্রথম সূত্র হওয়ার কথা, কিন্তু কেন এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি?
সংবাদ সম্মেলনে এই অধ্যাপক আরও বলেন, জোবায়েদকে খুনের সিসিটিভি ফুটেজে কালো ও লাল টি-শার্ট পরা দুজনকে দেখা গেছে। তারা কি সেই দুজন আসামি? সেটি হলে তাদের পোশাক জব্দ করা হয়েছে কি না। একবার ছুরিকাঘাতে জোবায়েদ নিহত হয়েছেন। মাহিরের মতো কম উচ্চতার কেউ কীভাবে জোবায়েদের উচ্চতার ছেলেকে হত্যা করতে পারে? নাকি পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর আমরা জানতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

31 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago