বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশা চত্বর সংলগ্ন সুফিয়া কামাল রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই উদ্যোগের নেতৃত্ব দেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মোঃ সাব্বির হোসাইন। তাঁর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গাছে পাখিদের জন্য হাঁড়ি টানানো হয়, যাতে তারা নিরাপদে বাসা বাঁধতে পারে।
ছাত্রদল নেতা মোঃ সাব্বির হোসাইন বলেন,ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, আমরা সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধ। পাখিদের জন্য আশ্রয় তৈরি করা আমাদের পরিবেশ ও প্রকৃতির প্রতি ভালোবাসারই প্রকাশ।
তিনি আরও বলেন,
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, সুন্দর ও পাখিবান্ধব করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।”
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago