ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার অবৈধ মাল জব্দ

ভোলা প্রতিনিধি:অবৈধ কারেন্ট জাল, নিষিদ্ধ পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেটসহ প্রায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার কালীনাথ রায়ের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের ভোলা বেইসের সদস্যরা ঢাকা থেকে ভোলাগামী এস.এ. পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে অভিযান চালান। তল্লাশি করে তারা ৭ কোটি ৮ লাখ ২ হাজার ৩৬০ টাকা মূল্যের বিভিন্ন নিষিদ্ধ ও শুল্ক ফাঁকি দেওয়া পণ্য জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল— ২০ লাখ মিটার নতুন অবৈধ কারেন্ট জাল, ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন, ৫ হাজার ৮৮৯টি আতশবাজি, ১৯ হাজার ৬০০ শলাকা বিদেশি শুল্ক ফাঁকি দেওয়া সিগারেট।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল ধ্বংস করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে। নিষিদ্ধ পলিথিন হস্তান্তর করা হয়েছে পরিবেশ অধিদপ্তর ভোলা কার্যালয়ে, সিগারেট বরিশাল কাস্টমস অফিসে পাঠানো হয়েছে এবং আতশবাজি জমা দেওয়া হয়েছে ভোলা সদর থানায়।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান চলবে। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের টহল আরও জোরদার করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago