রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠান পুনরায় পেছানো হয়েছে। এবার অনুষ্ঠানের তারিখ ও প্রধান অতিথি দু’টিতেই পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এই সমাবর্তন।
গত মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথমে চলতি বছরের ডিসেম্বর মাসে সমাবর্তন আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বেরোবি কর্তৃপক্ষ।
এর পাশাপাশি, তৃতীয় ধাপে পরিবর্তন এসেছে প্রধান অতিথিতেও। নতুন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে, যিনি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।
এর আগে ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সম্মতিতে সমাবর্তনের অনুমোদন দেওয়া হয় এবং প্রধান অতিথি হিসেবে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে অসম্মতি জানান।
পরবর্তীতে, ৭ অক্টোবর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিন্তু এ ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনিও উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেন।
তিন দফায় তারিখ ও প্রধান অতিথি পরিবর্তনের ফলে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও সন্দেহ তৈরি হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন অবশেষে আদৌ এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের বাস্তবায়ন সম্ভব হবে কি না।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…