নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের বড়াইগ্রাম উপজেলা পরিদর্শনঃ উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় জোর দেওয়ার আহ্বান

নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসমা শাহীন  দিনব্যাপী বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সরকারি সেবার মানোন্নয়নে সকল কর্মকর্তাকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, বড়াইগ্রাম থানা, ২নং বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ, বনপাড়া পৌরসভা ও বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ‘আলোকিত মানুষ তৈরির প্রত্যয়ে’ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— বনপাড়া পৌরচত্বরে ‘আলোর উঠান’ নামে একটি জনসাধারণের লাইব্রেরি উদ্বোধন, চাকুরিজীবী মায়েদের সুবিধার্থে ডে-কেয়ার সেন্টার স্থাপন, বালিকাদের আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ৩ মাসব্যাপী তাইকোয়ানডো প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এবং বড়াইগ্রাম পৌরসভার মৌখাড়াগামী মেইন রাস্তা থেকে জুবায়েরের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণের উদ্বোধন।

পরবর্তীতে তিনি বড়াইগ্রাম উপজেলার শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন এবং এইচএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়ার উন্নয়নেও জেলা প্রশাসক গুরুত্বারোপ করেন। তিনি উপজেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া প্রতিষ্ঠানে জার্সি বিতরণ করেন। একই সঙ্গে ভিটা কাজিপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

পরিশেষে, তিনি তামাক চাষ নিরুৎসাহিতকরণে খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কৃষক সমাবেশে অংশগ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।

বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সম্পন্ন এ পরিদর্শন ও কর্মসূচি উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও জনসেবায় নতুন দিগন্তের সূচনা করবে বলে স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago