পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. খোকন হোসেন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং(পি এম ই) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. খোকন হোসেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইখতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। ২১ অক্টোবর (মঙ্গলবার) বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে ফিজিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জ্ঞাপন করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, অধ্যাপক ড. খোকন হোসেন একজন বর্ণাঢ্য একাডেমিক ও গবেষণা জীবনের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্পেনের খ্যাতনামা University of Santiago de Compostela থেকে দ্বিতীয়বারের মতো এম.এস. ডিগ্রি এবং জার্মানির বিশ্ববিখ্যাত Max-Planck Institute for Nuclear Physics, Heidelberg থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
এ পর্যন্ত তাঁর প্রায় অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব গ্রহণের দিন প্রফেসর ড. খোকন হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিভাগের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

52 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago