পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ছাত্রশিবিরের ফ্রি কোরআন শরীফ বিতরণ

‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে “উন্মুক্ত কুরআন বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎‎মঙ্গলবার(২১ অক্টোবর) পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে বিজয় ২৪ চত্বরে বিকাল ৫ ঘটিকায় সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন  এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহমুদ রিয়াদ, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের পবিপ্রবি শাখার সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ গোলাম রাব্বি সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
‎‎শিক্ষার্থীদের হাতে পবিত্র আল-কুরআনের অনুলিপি তুলে দিয়ে আয়োজকরা ইসলামী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন। পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়৷ পবিপ্রবি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জান্নাতীন নাঈম জীবন বলেন,“কুরআন মানবজাতির জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আমরা চাই, কুরআনের জ্ঞানে গড়ে উঠুক বিবেকসম্পন্ন ও মানবিকতাবোধসম্পন্ন এক নতুন বাংলাদেশ।”‎২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, “এই উদ্যোগ আমাদের ধর্মীয় অনুপ্রেরণা ও নৈতিক মূল্যবোধকে আরও গভীর করেছে। বিশ্ববিদ্যালয় জীবনে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”‎আয়োজকরা জানান, কুরআনের আলো ও জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago