সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ও নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তির্গ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জার্মান বিএনপি’র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় ও উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন।
তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “জনস্বার্থে এ দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…