বগুড়া আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক হোসনা আফরোজা

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সান্তাহার পৌরসভা পরিদর্শনে এসে পৌরসভার ডিজিটাল সেন্টার দর্শন, সান্তাহার ইউনিয়ন ভূমি অফিস, সান্তাহার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। বেলা সাড়ে ১২ টায় আদর্শপাড়া ভলিবল কোর্ট ইনোভেশন কার্যক্রম দর্শন, যোগিপুকুর এলাকায় আরসিসি রাস্তা নিমার্ণ প্রকল্পের উদ্বোধন, জাহানাবাজ সিসি ঢালাইকরণ প্রকল্প, কায়েতপাড়া মাটি দ্বারা সংস্কার ও ইট সোলিং প্রকল্পের দর্শন করেন তিনি। এরপর উপজেলা শিশু পার্ক উন্নয়ন কাজের উদ্বোধন, উপকারভোগীদের মাঝে সেলাইমেশিন, গাছের চারা, দগ্ধ ও প্রতিবন্ধিদের মাঝে চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রোকনুজ্জামান, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমূখ।
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago