সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রতিবন্ধী যুবক হাফিজুর রহমান (৩৭) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২.৩০ টার সময় তাড়াশ পৌরসভার বারোয়ারিতলা মোড়ে। নিহত হাফিজুর তাড়াশ দক্ষিণ পাড়ার রবিউল করিমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফিজুর রাস্তা পারাপারের সময় অতর্কিত একটি গরু বোঝাই একটি দ্রুতগামী নসিমন গাড়ি তাকে ধাক্কা দিলে সে মারাত্বক আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমন গাড়িটি থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…