মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনঃ আটক ২৮ জেলেকে জেল-জরিমানা

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটক ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-সেমবার দুপুর থেকে রাত পর্যন্ত মেঘনা নদীতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২ লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকারের অপরাধে আটক ২৮ জেলের মধ্যে ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং নয় জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, বাংলাদেশ কোস্ট গার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদ রানা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।
বরিশাল প্রতিবেদক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago