হবিগঞ্জের বাহুবলে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারঃ সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামের ঘটনাস্থল পরিদর্শন

বাহুবলে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজমা বেগম (৪২)। সে উপজেলার লামাতাশি ইউনিয়নের কাজিহাটা গ্রামের মালদ্বীপ প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর হতে নার্গিসের দেবর তোরাব আলী সহ গ্রামের অনেকেই গা ডাকা দিয়েছেন।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে প্রবাসী জসিম উদ্দিনের পরিবারের সাথে তার ছোট ভাই তোরাব আলীর দ্বন্দ্ব চলে আসছিল। এ সংক্রান্ত বিষয়ে বাহুবল মডেল থানায় একটি জিডি রয়েছে। জিডির প্রেক্ষিতে সোমবার (২০ অক্টোবর)  দুপুরে থানায় উভয় পক্ষকে নিয়ে শুনানির জন্য ডাকা হয়। কিন্তু শুনানি মুলতবি করে আগামী ২৬ অক্টোবর জসিম উদ্দিনের প্রথম স্ত্রী ছিতারা আক্তার ও তার দেবর তোরাব আলীর দ্বন্দ্ব নিরসনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে পুলিশ।
‎সোমবার রাত ৯ টার দিকে বিদ্যুৎ এর লোডশেডিং চলাকালে ছিতারা আক্তারের সতীন ( জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী)  নিহত নাজমা আক্তার নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর গভীর রাতে বাড়ি পশ্চিম পাশে বাঁশ ঝাড়ে গলায় ওড়না পেছানো এবং মুখে কস্টেপ লাগানো অবস্থায় নার্গিসের মরদেহ অর্ধ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও বাহুবল নবীগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো কোন মামলা হয়নি। তদন্তের পর জানা যাবে ঘটনার সাথে কারা জড়িত।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago