দুমকি উপজেলার বাহেরচর-নলুয়া ঘাটে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার ফেরি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে থাকা ফেরি বিভাগের কোটি টাকার সম্পদ। তদারকির অভাব ও চুরির কারণে ফেরি দুটি এখনও সম্পূর্ণ অচল অবস্থায় পড়ে আছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহেরচর এলাকায় পায়রা নদীর তীরে খোলা আকাশের নিচে পড়ে আছে দুটি ফেরি। রোদ-বৃষ্টি, পানির নিচে ডুবে থাকা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ফেরিগুলোর দেহে মরিচা ধরেছে। কোথাও ভাঙা দরজা-জানালা, কোথাও উধাও যন্ত্রাংশ। ভেতরে জমেছে ময়লা-আবর্জনা, চারপাশে আগাছায় ঢেকে গেছে এলাকা।
স্থানীয়রা জানান, ২০২১ সালের ২৪ অক্টোবর পায়রা সেতু চালু হওয়ার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের প্রভাব খাটিয়ে ফেরি দুটি তার নিজ এলাকার বাহেরচর নদীতীরে স্থানান্তর করা হয়। তারপর থেকে এগুলো অব্যবহৃত-অকেজো অবস্থায় পড়ে রয়েছে।স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, দীর্ঘদিন ধরে ফেরি দুটি পড়ে আছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই। এতে কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। চাইলে কর্তৃপক্ষ এগুলো নিলামে বিক্রি বা অন্য জায়গায় ব্যবহার করতে পারত।আরেক বাসিন্দা মো. শহীদ বলেন, সরকারি সম্পদ এভাবে পড়ে থাকা দুঃখজনক। সংস্কার বা বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ের সুযোগ রয়েছে।
পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার বলেন, ফেরি দুটি বাহেরচর এলাকায় পড়ে আছে-বিষয়টি আমাদের জানা আছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ফেরি বিভাগের কোটি টাকার এই সম্পদ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

16 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago